সংবিধান সংস্কার পরিষদ ও সংসদ সদস্য হিসেবে দুটি শপথই নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নবনির্বাচিত সংসদ সদস্যরাও। দলটির ছয়জন সদস্য শপথ অনুষ্ঠানে যোগদান করেছেন।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করা বিএনপির শপথের পর সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সংসদ সদস্যরা। এ ছাড়া জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আজ শপথ নেবে না বিএনপি।