সারাদেশ

পাজরভাঙ্গা বাজারে ডা. ইকরামুল বারী টিপুর গণসংযোগ ও পথসভায় হাজারো মানুষের ঢল

নওগাঁ প্রতিনিধি মোঃ শরিফ উদ্দিন :

৪৯ নওগাঁ-৪ মান্দা আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ডা. ইকরামুল বারী টিপুর গণসংযোগ ও পথসভাকে ঘিরে শুক্রবার বিকেলে নওগাঁর মান্দা উপজেলার পাজরভাঙ্গা বাজারে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পথসভা ও গণসংযোগে অংশ নিতে হাজারো মানুষ ঢল নামে এলাকাজুড়ে।
এ সময় ডা. টিপু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “বাংলাদেশ এখন এক ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের ন্যায্য অধিকার পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। কাদা ছোড়াছুড়ি বন্ধ করে সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে সবাইকে এগিয়ে আসতে হবে।”
গণসংযোগ ও পথসভায় উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, মান্দা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও মান্দা থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব প্রভাসক এমদাদুল হক, সাবেক ছাত্রনেতা নূর বক্স মন্ডল,সাবেক কাঁশোপাড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, যুবদল মান্দা শাখা যুগ্ন আহবায়ক প্রফেসর ওবায়দুল হক যুবনেতা আল মামুন স্বেচ্ছাসেবক দল মাদা শাখা যুগ্ম আহ্বায়ক তালহা জুবায়েদ, শামিম হোসেন, সুমন শাহানা শরীফ উদ্দিন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button