বিশেষ সংবাদ

বস্তুনিষ্ঠ সংবাদ ও সুস্থধারার বিনোদন এই শ্লোগান নিয়ে এগিয়ে যাচ্ছে সনি বাংলা টিভি-খাদিজা বেগম নার্গিস

নিজস্ব প্রতিনিধি

আন্তর্জাতিক মান বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সুস্থধারার বিনোদনের অঙ্গীকার নিয়ে ২০/০১ /২০২৬ রোজ মঙ্গলবার সনি বাংলা টেলিভিশনের প্রধান কার্যালয়ে দিনব্যাপি এই প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়, সকাল ১১টায় বরিশাল জেলা প্রতিনিধি মাওলানা শাহাজাহানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলন শুরু হয়,সনি বাংলা টেলিভিশনের নির্বাহী সম্পাদক শেখ মনিরুল ইসলামের প্রানবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাদিজা বেগম নার্গিস,প্রতিনিধি সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ এবং সাংবাদিক এবং সনি বাংলা টেলিভিশনের চেয়ারম্যান – এ কে এম জুনাইদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন সরাইল সাংবাদিক পরিষদ এর সভাপতি সনি বাংলা টেলিভিশনের সহকারি সম্পাদক মীর মোহাম্মাদ আলী,প্রোগ্রাম ডিরেক্টর সোহেল মাহমুদ, “বীর জুলাই যোদ্ধা ” সাংবাদিক বোরহান তালুকদার, ফরিদপুর জেলা প্রতিনিধি ও ২৪ এর আহত সাংবাদিক, রাকিবুল হাসান মিঠু, বরিশাল ব্যুরো চীফ শাহাদাত হোসাইন, নওগাঁ জেলা প্রতিনিধি ফিরোজ মেহেদি,ভ্রাম্যমাণ প্রতিনিধি রোজী আক্তার হ্যাপি, ও রেজাউল ইসলাম,অনুষ্ঠানে জুলাই ২৪ এর আহত সাংবাদিক রাকিবুল হাসান মিঠু বলেন আমরা যে আশা নিয়ে জুলাইতে ফ্যাসিস্টদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম সেটা বাস্তবে দেখতে পারছি না, বীর জুলাই যোদ্ধা বোরহান তালুকদার আবেগ আপ্লুত হয়ে কান্নারত অবস্থায় বলেন আমার উপর যে অমানবিক অত্যাচার হয়েছে সেই কষ্ট বুকে ধারণ করে আপনাদের মাঝে বেঁচে আছি,এইজন্য শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহর দরবারে, আমার জন্য দোয়া করবেন, জনাব মীর মোহাম্মদ আলী বিভাগীয় সম্মেলনের প্রস্তুতি নিয়ে সকলকে গুরুত্ব সহকারে কাজ করার আহবান জানান , প্রধান অতিথি জনাব একেএম জুনাইদ তার বক্তৃতায় বলেন ২০১৮ সাল থেকে যে সকল সাংবাদিক আমার সাথে আছেন, আপনারাই এখন এই প্রতিষ্ঠানের মালিক।তিনি অত্যন্ত গর্ভের সাথে বলেন আইপি টিভির প্রবক্তা, আমরাই তথ্য মন্ত্রণালয়ে এটার প্রস্তাবনা পেশ করি এবং অনলাইন গন মাধ্যম নীতিমালায় আইপিটিভিকে অন্তর্ভুক্ত করার আহবান জানাই, বর্তমানে সনি বাংলা টিভির সাংবাদিকগণ বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে কর্মরত রয়েছেন,এজন্য আমি গর্বিত আপনারা সকলেই মন দিয়ে কাজ করেন,আপনারা অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন, সর্বশেষ অনুষ্ঠানের সভাপতি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক খাদিজা বেগম নার্গিস,বলেন আমাদের যে শ্লোগান “বস্তুনিষ্ঠ সংবাদ ও সুস্থধারার বিনোদন” এটাকে বাস্তবায়ন করতে হবে, পরিশেষে সকলকে ধন্যবাদ জানান এবং বিভাগীয় সম্মেলনের প্রস্তুতির জন্য সকলকে জোর তাগিদ প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button