প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৬, ৯:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৭:০৯ পি.এম
বাংলাদেশ চোখে চোখ রেখে চলতে শিখেছে: জামায়াতের আমীর

জামায়াতে ইসলামের আমীর ডা: শফিকুর রহমান ভারতের উদ্দেশে বলেছেন, বাংলাদেশ কোন রক্তচক্ষুকে ভয় পায়না, এই দেশ চোখে চোখ রেখে চলতে শিখেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে খুলনার পাইকগাছা গদাইপুর ফুটবল মাঠে পথসভায় তিনি এ কথা বলেন।

আমীর বলেন, আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের হাতে বন্ধক রেখে ক্ষমতায় ছিল। তা আর হবে না জানিয়ে ডা: শফিকুর রহমান ভারতকে স্পষ্ট বার্তা দেন। তিনি বলেন, বাংলাদেশ প্রতিবেশীদের সম্মান দেয়, তাই ভারতও যেন সেই সম্মান দিতে শেখে। এর আগে আঠারমাইল মোড়েও পথসভায় বক্তব্য রাখেন তিনি। এছাড়া, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পথসভায় বক্তব্য রাখেন।
প্রধান সম্পাদক - এ কে এম জুনাইদ
সহকারী সম্পাদক- মীর মোহাম্মদ আলী
নির্বাহী সম্পাদক- শেখ মনিরুল ইসলাম
© Copyright 2026, All Rights Reserved | Sony Bangla TV। S.B Multimedia Limited