
বিএনপির মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই উঠে না বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। আজ রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল জানান, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন সকাল ১০ টায় সংসদ সদস্যদের শপথ এবং বিকেল ৪ টায় মন্ত্রিসভার শপথের আয়োজন করা হবে।
পরবর্তী মন্ত্রীসভায় নিজের থাকার বিষয়ে প্রশ্ন করলে আইন উপদেষ্টা বলেন, মন্ত্রীসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না।
প্রসঙ্গত, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ নজরুল বিএনপি সরকারের মন্ত্রিসভায়ও জায়গা পেতে যাচ্ছেন বলে গত কয়েক দিন ধরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ছিল।
প্রধান সম্পাদক - এ কে এম জুনাইদ
সহকারী সম্পাদক- মীর মোহাম্মদ আলী
নির্বাহী সম্পাদক- শেখ মনিরুল ইসলাম