বীর জুলাই যোদ্ধা ও আহত সাংবাদিক বোরহান তালুকদারকে সনি বাংলা টিভির পক্ষ থেকে সম্মাননা
শেখ মনিরুল ইসলাম


দেশের সংকটময় সময়ে সত্য ও ন্যায়ের পক্ষে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করায় বীর জুলাই যোদ্ধা ও আহত সাংবাদিক বোরহান তালুকদারকে বিশেষ সম্মাননা প্রদান করেছে সনি বাংলা টিভি। সাংবাদিকতা ও মানবিক মূল্যবোধে তাঁর অসামান্য অবদানকে স্বীকৃতি জানিয়ে এই সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে সনি বাংলা টিভির শীর্ষ কর্মকর্তাবৃন্দ বলেন, জুলাইয়ের আন্দোলন ও উত্তাল পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে তথ্য সংগ্রহ ও সংবাদ পরিবেশন করতে গিয়ে আহত হন সাংবাদিক বোরহান তালুকদার। তাঁর এই আত্মত্যাগ ও পেশাগত সততা দেশের সাংবাদিক সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, একজন সাংবাদিক শুধু সংবাদ পরিবেশনই করেন না, বরং তিনি সমাজের দর্পণ। বোরহান তালুকদার সেই দায়িত্ব নিষ্ঠা ও সাহসের সঙ্গে পালন করেছেন বলেই তিনি আজ ‘বীর জুলাই যোদ্ধা’ হিসেবে সম্মানিত।
সম্মাননা গ্রহণকালে অনুভূতি প্রকাশ করে সাংবাদিক বোরহান তালুকদার বলেন,
“এই সম্মাননা শুধু আমার একার নয়, এটি সব সাহসী সাংবাদিকদের প্রাপ্য, যারা সত্য প্রকাশে ভয় পায় না। সনি বাংলা টিভির এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করার প্রেরণা দেবে।”
অনুষ্ঠান শেষে তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করা হয় এবং ভবিষ্যতেও সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে সনি বাংলা টিভি কর্তৃপক্ষ।
এই সম্মাননা দেশের সাংবাদিক সমাজে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে মনে করছেন উপস্থিত গণমাধ্যমকর্মীরা।







