মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে সনি বাংলা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক আব্দুল কুদ্দুস ঢালী পলাশকে।
১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার রাজধানীর ঢাকা শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা অডিটোরিয়ামে আয়োজিত আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী, আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকারকর্মী ও বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, সামাজিক দায়িত্ববোধ এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্মাননা গ্রহণের মাধ্যমে সাংবাদিক আব্দুল কুদ্দুস ঢালী পলাশের পেশাগত ও মানবিক কর্মকাণ্ডের প্রতি স্বীকৃতি জানানো হয়। এ ধরনের সম্মাননা সাংবাদিকদের মানবাধিকার বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনে আরও উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সনি বাংলা টিভি পরিবারের পক্ষ থেকে সাংবাদিক আব্দুল কুদ্দুস ঢালী পলাশকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।