প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ৮:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৮:০৪ পি.এম
৭ দলের ঐক্য বনাম একক প্ল্যাটফর্ম: একটি রাজনৈতিক বিশ্লেষণ- এ কে এম জুনাইদ

আজ দিনভর গণমাধ্যমে ৭ দলের ঐক্যের রূপরেখা চূড়ান্ত হওয়ার খবরটি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। রাজনৈতিক অঙ্গনে দলগুলোর এই জোটবদ্ধ হওয়া নতুন কিছু নয়, তবে এর স্থায়ীত্ব ও কার্যকারিতা নিয়ে প্রায়শই প্রশ্ন ওঠে।
আমার ব্যক্তিগত রাজনৈতিক পর্যবেক্ষণ ও বিশ্লেষণে একটি ভিন্ন ভাবনা উঠে আসে—যদি উদ্দেশ্য হয় একটি শক্তিশালী ও সুসংহত প্ল্যাটফর্ম গড়া, তবে এতগুলো আলাদা দল টিকিয়ে রাখার চেয়ে বড় কোনো রূপরেখা কি ভাবা যায় না?
মতাদর্শিক মিল: হেফাজত ইসলাম বাংলাদেশ বা সমমনা দলগুলোর মধ্যে আকীদা বা বিশ্বাসের ক্ষেত্রে কোনো মৌলিক বিরোধ নেই।
মাজহাবগত ঐকমত্য: প্রায় সবাই হানাফী মাজহাবের অনুসারী।
মূলভিত্তি: আজমতে আম্বিয়া (নবীগণের সম্মান) ও আদালতের সাহাবা (সাহাবায়ে কেরামের মর্যাদা) সুরক্ষায় তাদের অবস্থান এক ও অভিন্ন।
এমন পরিস্থিতিতে, আলাদা সাইনবোর্ড বা দলগুলোর স্বাতন্ত্র্য বজায় রেখে জোড়াতালি দিয়ে ঐক্য গড়ার চেয়ে—সবগুলো দল বিলুপ্ত করে "বাংলাদেশ হেফাজতে ইসলাম পার্টি" নামে একটিমাত্র রাজনৈতিক দল গঠন করা এবং বিশিষ্ট আলেম মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরীকে এর আমীর হিসেবে দায়িত্ব দেওয়া কি অধিকতর ফলপ্রসূ হতে পারে না?
এতে একদিকে যেমন রাজনৈতিক শক্তির বহুমুখী ক্ষয় রোধ করা সম্ভব, অন্যদিকে তেমনি একটি সুশৃঙ্খল ও আদর্শভিত্তিক একক রাজনৈতিক শক্তি গড়ে উঠতে পারে। এ বিষয়ে আপনাদের মতামত কী?
— এ কে এম জুনাইদ
সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক
See less
© Copyright 2026, All Rights Reserved | Sony Bangla TV। Sony Bangla Multimedia Limited