

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ১০ নং মারুকা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের মাঝে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ইউনিয়নের সাধারণ মানুষ সাবেক ছাত্রনেতা ও বর্তমান যুবনেতা জনাব বশির সরকারকে আগামী নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চান।
জনাব বশির সরকার বিগত ফ্যাসিবাদ সরকারের দমন-পীড়নের শিকার হয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে পাঁচটি মিথ্যা মামলায় বারবার কারাবরণ ও অমানুষিক নির্যাতন ভোগ করেছেন। তবুও তিনি জনগণের অধিকার আদায়ের আন্দোলন থেকে একচুলও সরে দাঁড়াননি।
রাজনৈতিক পরিচয়:
সাবেক ছাত্রদলের সভাপতি মারুকা ইউনিয়ন ২০০২- থেকে ২০০৬
সাবেক ছাএদলে যুগ্ম আহ্বায়ক দাউদকান্দি উপজেলা ২০০৬- ২০১৩
সাবেক সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ২০১৩ -২০১৫
সাবেক কুমিল্লা জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ২০১৫ -থেকে ২০১৯
বর্তমানে যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ।
পরিবারের মামলা ছিলো ১০+ নিজের নামে পাঁচটি যাত্রা বাড়ী থানায় বেগম খালেদা জিয়া সাথে মামলা দুই ভাই এক সাথে কারা বরন ৪ মাস ১৭দিন কাশিমপুর কারাগার
হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, জুলাই তে ছোট ভাইয়ের কারাভোগ পরে ছয় আগস্ট মুক্তি । জেল ও খেটেছেন দুই বার।
জনগণের সেবা করার ব্রত নিয়ে তিনি আসন্ন ১০ নং মারুকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এই লক্ষে তিনি মারুকা ইউনিয়নের সর্বস্তরের সম্মানিত জনসাধারণ, মুরুব্বি ও যুবসমাজসহ সকলের দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।








