শিক্ষা ও সংস্কৃতি

ডোপ টেস্ট পজিটিভ হলে জকসুর প্রার্থিতা বাতিল

অনলাইন নিউজ ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে ডোপ টেস্টে মাদকাসক্ত প্রমাণিত হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। একইসাথে কেউ ডোপ টেস্টে অনুপস্থিত থাকলে তার মনোনয়নপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।

বৃহস্পতিবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে কমিশনের খসড়া নির্বাচন আচারণ বিধিমালা থেকে এসব তথ্য জানা যায়।

আচরণ বিধিমালায় বলা হয়, ডোপ টেস্ট ও বাতিল সংক্রান্ত ধারায় উল্লেখ করা হয়েছে, কমিশন প্রত্যেক প্রার্থীর মাদকাসক্তের বিষয়টি পরীক্ষা করবেন। মাদকাসক্ত প্রমাণিত হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। কেউ টেস্টে অনুপস্থিত থাকলে স্বয়ংক্রিয়ভাবে মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।

এতে আরও বলা হয়েছে, কোনো শিক্ষার্থী কর্তৃক ফৌজদারি, আর্থিক, শিক্ষার্থী শৃঙ্খলাপরিপন্থী ও যৌন অপরাধ সংঘটিত অথবা এ জাতীয় অপরাধে শাস্তিপ্রাপ্ত হলে তিনি ভোটাধিকার হারাবেন। নির্বাচনেও প্রার্থিতার অযোগ্য বলে বিবেচিত হবেন।

এছাড়াও নিম্নলিখিত বিষয়গুলো তার ক্ষেত্রে প্রযোজ্য হবে—

কোনো শিক্ষার্থী ফৌজদারি অপরাধে আদালত কর্তৃক শাস্তিপ্রাপ্ত হলে অথবা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী কাজে যুক্ত থাকার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক শাস্তিপ্রাপ্ত হলে, শাস্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি নির্বাচনে প্রার্থী হিসেবে অযোগ্য বলে বিবেচিত হবেন। তবে শিক্ষার্থীর শাস্তি ভোগের মেয়াদ শেষ হলে এবং নিয়মিত শিক্ষার্থীর মর্যাদা ফিরে পেলে তিনি নির্বাচনে ভোটার ও প্রার্থী হওয়ার অধিকার ফিরে পাবেন।

উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবার পরে প্রথমবারের মত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button