

বিশ্বমানের শহর নির্মানের প্রতিশ্রুতি নিয়ে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে সানওয়ে স্যাটেলাইট সিটির ২০২৫ বর্ষপূর্তির অনুষ্ঠান জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়,১৬ ই জানুয়ারি রোজ শক্রবার দিনব্যাপি স্যাটেলাইট সিটির নিজস্ব ক্রয় কৃত প্রায় ৩০০ প্লট মালিক এবং শেয়ারহোল্ডারগণের উপস্থিতিতে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসেন
প্রতিষ্ঠানটির সম্মানিত জেনারেল ম্যানেজার জনাব কামাল হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক মোঃ হুমায়ুন কবির নির্বাহী পরিচালক মোঃ তোহা, চীফ অ্যাডভাইজার মোহাম্মদ আতিকুর রহমান, সিনিয়র জেনারেল ম্যানেজার চঞ্চল দাস,এজিএম ফাহিম রেজা এজিএম মাওলানা আব্দুল লতিফ, ম্যানেজার ইমদাদুল হক সহ প্রজেক্টের সকল কর্মকর্তা এবং কর্মচারীগণ অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোঃ জাকির হোসেন বলেন আমরা ২০১৯ সাল থেকে এই প্রকল্পের কাজ শুরু করেছি,
এখন রাস্তাঘাট সহ প্রকল্পটি একটি দৃশ্যমান প্রকল্প হয়ছে,২০৩০ সালের ভিতর সকল ক্রয়কৃত জমির মালিকদের প্লট বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ ।প্রধান পৃষ্ঠপোষক হুমাউন কবির বলেন, আমাদের প্রজেক্টের ভিতর বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল মাদ্রাসা, উপাসনালয় খেলার মাঠ, মার্কেট সহ সকল প্রকার বিশ্বমানের সুযোগ সুবিধা থাকবে, সর্বশেষ উপস্থিত সকলের মধ্যে বিশেষ পুরস্কার প্রদান করা হয়, অনুষ্ঠানের সভাপতি কামাল হোসেন উপস্থিত সকল শেয়ার হোল্ডার, বুকিংদাতা শুভানুধ্যায়ী, সাংবাদিকগন কে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।








