

জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা এমপি এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দুটো শপথই নিতে চাচ্ছেন। না হলে তারা এমপি হিসেবে শপথ নেবেন না।
এ নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। সংসদ ভবনের ভেতরেই বিএনপি, জামায়াত ও বিদায়ী সরকারের প্রতিনিধিরা আলোচনা করছেন জট খোলার জন্য। ১২টায় জামায়াত এমপিদের শপথ নেওয়ার কথা রয়েছে।
ডা. শফিকুরর রহমানসহ জামায়াত এমপিরা সংসদ ভবনে অবস্থান করছেন। এর আগে সকাল ১০টা ৪০ মিটিনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোটের এমপিরা শপথ নেন কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।








