

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে তাদের বৈঠক হয়।
জামায়াতের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং গণতন্ত্রকে অর্থবহ করার ক্ষেত্রে জামায়াতের ভূমিকাসহ নানা বিষয়ে মতবিনিময় হয়। এছাড়া নারী অধিকার, নারীর সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে অংশগ্রহণ এবং স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে জামায়াতের অবস্থান তুলে ধরা হয়।

বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা- বিশেষ করে জ্বালানি ও তৈরি পোশাক খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনাকালে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জামায়াতের ভূমিকার প্রশংসা করেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার।
বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার ক্লিন্টন পোবকে, পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি আনা পিটারসন।








