অপরাধসারাদেশ

বরগুনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক

বরগুনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি সবুজ মোল্লাকে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে সদরের পিটিআই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বরগুনা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সবুজ মোল্লাকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। সবুজ মোল্লা বরগুনা থানার বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনের মামলার ৭৭নং এজাহারভুক্ত আসামি।

বিগত আওয়ামী সরকারের আমলে বরগুনা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button