মুন্সিগঞ্জ ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত | স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
🎤 রিপোর্ট: মো. দুলাল হোসেন, মুন্সিগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি, সনি বাংলা টিভি


মুন্সিগঞ্জ ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬ আজ (শনিবার, ২৭ জুন ২০২৬) সকাল ১১টায় মুন্সিগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের দ্বিতীয় তলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. মজিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. আনোয়ার সরদার, সহ-সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তোতামিয়া, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিমা আক্তার, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, কার্যকরী সদস্য মীর নাসির উদ্দিন উজ্জ্বল, অ্যাডভোকেট মো. রাজিব, সদস্য অ্যাডভোকেট শামসুন্নাহার শিল্পী, অ্যাডভোকেট রোজিনা এবং আজীবন সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লাসহ সমিতির নেতৃবৃন্দ।

সভায় সমিতির সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, ডায়াবেটিস রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
📍 স্থান: মুন্সিগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল
🗓️ তারিখ: ২৭ জুন ২০২৬
🎤 রিপোর্ট: মো. দুলাল হোসেন, মুন্সিগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি, সনি বাংলা টিভি








