
এর আগে, সেনাপ্রধান অনুষ্ঠানস্থলে পৌঁছালে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক)। জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া এবং কমান্ড্যান্ট, এসটিসিঅ্যান্ডএস অভ্যর্থনা জানান। এ ছাড়া অনুষ্ঠানে সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সেনাবাহিনীর সব সিগন্যাল ব্রিগেডের কমান্ডার, সিগন্যাল ইউনিটসমূহের অ্যালায়ক এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আইএসপিআর জানিয়েছে, গত ৯ নভেম্বর এসটিসিঅ্যান্ডএস এ কোর অব সিগন্যালসের ১১তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন মেজর জেনারেল মো. নাসিম পারভেজ। যশোর সেনানিবাসে শহীদ আবদুল হামিদ প্যারেড গ্রাউন্ডে যথাযোগ্য সামরিক ঐতিহ্য ও রীতি অনুযায়ী কোর অব সিগন্যালসের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে জ্যেষ্ঠতম অফিসার এবং জ্যেষ্ঠতম মাস্টার ওয়ারেন্ট অফিসার ‘কর্নেল কমান্ড্যান্ট র?্যাঙ্ক ব্যাজ’ পরিয়ে দেন। এ সময় একটি চৌকশ দল নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে গার্ড অব অনার প্রদান করেন।








